মোঃ জহুরুল ইসলাম, কাজিপুর প্রতিনিধিঃ করোনা ভাইরাসে গোটা বিশ্ব যখন
আতস্কিত,গৃহবন্দী হয়ে পড়েছে দিন মজুর ও খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষ । চলছে
এক ধরনের ঘোষিত –অঘোষিত লকডাউন করোনা ভাইরাস আতঙ্কে কাজিপুর স্বাস্থ্য
কমপ্লেক্সে চিকিৎসাসেবা সীমিত হয়ে পড়েছে। সাধারণ রোগবালাই নিয়ে রোগীরা
যেমন হাসপাতালমুখী হচ্ছেনা তেমনি সেখানে কর্মরত ডাক্তারগণও প্রয়োজণীয় সুরক্ষা
সরঞ্জামাদীর অপ্রতুলতা দেখিয়ে চিকিৎসা দিতে অহীনা দেখাচ্ছেন। ঠিক তখনই
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার করোনা প্রভাবে ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে কাজিপুর
উপজেলা আ.লীগ। বর্তমান পরিস্থিতি বিবেচনায় চলতি মাসের ২ তারিখ থেকে মানুষের
স্বাস্থ্য সেবায় হটলাইন পরিসেবা চালু করেছেন। কাজিপুর উপজেলা আ.লীগের সাধারণ
সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী জানান, ‘সাধারন জ্বর, সর্দি,
কাশী ঠান্ডার চিকিৎসা নিতে কেউ হাসপাতালে আসছে না। এসব বিবেচনায় এনে
সাবেক স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম ও তাঁর ছেলে প্রকৌশলী জয়ের পরামর্শে তাদের
ব্যক্তিগত অর্থায়নে আ.লীগ কার্যালয়ে ৫ জন বিশেষজ্ঞ নিয়োগ করা হয়েছে। তারা
পালাক্রমে ২৪ ঘন্টা বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। আ.লীগ অফিসে
হটলাইন পরিসেবায় কর্মরত মাইজবাড়ি ইউনিয়ন আ.লীগ সভাপতি নাজমুল হুদা চয়ন
জানান, ‘সাধারন ঠান্ডা জ্বর হলেও মানুষ এখন আতঙ্কিত হয়ে পড়ছেন। পরে করোনার
জীবাণু ধরা পড়ে এই ভয়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসছে না অনেকেই। এ কারণে
এই ব্যবস্থা। তিনি জানান, এরই মধ্যে অনেকে ফোন করে ব্যবস্থাপত্র নিয়েছেন।’ তিনি
জানান, ০১৯১৬-১০০৮৯০, ০১৩১২-৯২১১১৯ এই হটলাইন নম্বরে ফোন করলেই ডাক্তারগণ
সেই বাড়িতে গিয়ে প্রয়াজনীয় পরিক্ষা নিরিক্ষিা করে বিনে মূল্যে ঔষধপত্র প্রদান করে
চলেছেন। এতে করে বাড়িতে চিকিৎসা সেবা পেয়ে অনেকটা ভিতিহীন পরিবেশে সেবা
পাওয়ায় পর্যায়ক্রমে রোগি বেড়ে চলেছে। আর বড় ধরনের সমস্যা হলে প্রয়োজনে ঐ
রোগীকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। উক্ত কর্মসূচীর
সমন্বয়কারী নাজমুল হুদা চয়ন আরো জানান, গত ২ এপ্রিল থেকে ৮৫০ জন রোগীকে
সেবা বা পরামর্শ, ৭৮০ জনকে ঔষুধ সরবরাহ, ২৭ জন রোগীর বাড়িতে ডাক্তার সরাসরি
ভিজিট করেছে এবং নামজুল হুদা চয়ন নিজেই ২০২ জন রোগীর বাড়িতে ঔষুধ সরবরাহ
করেছেন এবং পরাশর্ম দিয়েছেন বলে এই প্রতিনিধিকে জানান। এ বিষয়ে
মুঠোফোনে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় জানান. আমাদের এই
স্বাস্থ্যসেবা করোনা সংকট কালীন সময়ে চলমান থাকবে।
করোনা ভাইরাসে গোটা বিশ্ব যখন আতস্কিত,গৃহবন্দী হয়ে পড়েছে দিন মজুর ও খেটে
খাওয়া নি¤œ আয়ের মানুষ । চলছে এক ধরনের ঘোষিত –অঘোষিত লকডাউন করোনা
ভাইরাস আতঙ্কে কাজিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা সীমিত হয়ে পড়েছে।
সাধারণ রোগবালাই নিয়ে রোগীরা যেমন হাসপাতালমুখী হচ্ছেনা তেমনি সেখানে
কর্মরত ডাক্তারগণও প্রয়োজণীয় সুরক্ষা সরঞ্জামাদীর অপ্রতুলতা দেখিয়ে চিকিৎসা দিতে
অহীনা দেখাচ্ছেন। ঠিক তখনই সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার করোনা প্রভাবে
ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে কাজিপুর উপজেলা আ.লীগ। বর্তমান পরিস্থিতি বিবেচনায়