মোঃ জহরুল সইসলাম, কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার
আরডি উচ্চ বিদ্যালয় মাঠ, উপজেলা পরিষদ আদর্শ একাডেমী এবং আলমপুর
চৌরাস্তায় সামাজিক দরুত্ব বজায় রেখে ১০ টাকা কেজি চাল বিতরণ অব্যাহত
রয়েছে । পৌরসভার কমিশনার ও প্যানেল মেয়র তাছির উদ্দিনের স্ত্রী রেহানা পারভীনের
ডিলারসীপে পৌরসভার কয়েকটি ওয়ার্ডের হতদরিদ্র তালিকা থেকে কার্ড ধারীদের
মাঝে ১০ কেজি ১০ টাকা করে চাউল রবিবার সকালে ২৪৬টি পরিবারের মাঝে
বিতারণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কমিশনার ও প্যানেল মেয়র তাসির উদ্দিন,
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আঃ সোবারহান, একটি বাড়ি একটি খামার পল্লী সঞ্চয়
ব্যাংকের সমন্বয়কারী মহিন উদ্দিনসহ অন্যান্য ব্যক্তিবর্গ। সরকারের খাদ্য বান্ধব
কর্মসূচীর অংশ হিসাবে করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারদের পরিস্থিতি মোকাবেলার
জন্য হত-দরিদ্রের মাঝে উক্ত চাউল বিতরণ কার্যক্রমটি অব্যাহত আছে।