মোঃ আহসান হাবীব ঃ২৬ এপ্রিল রবিবার ২০২০ ইং১।
আক্রান্ত যে কোনো পুলিশ সদস্যের সর্বোচ্চ সুচিকিৎসার জন্য যতদূর প্রয়োজন
যেতে বিন্দুমাত্র দ্বিধা করবেন না – বলেন আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম
(বার)।
২। মাননীয় আইজিপি
বলেছেন, পুলিশের সকল স্তরের সদস্যদের জন্য পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী
সংগ্রহ করা হয়েছে এবং তা সকলের নিকট পৌঁছে দেয়া হচ্ছে। রাজারবাগ কেন্দ্রিয়
পুলিশ হাসপাতালে পিসিআর (করোনা পরীক্ষা) এবং ভেন্টিলেশন সুবিধাসহ
প্রয়োজনীয় সুচিকিৎসা ও সেবার পর্যাপ্ত আয়োজন রাখা হয়েছে।
৩।
এছাড়া, আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসায় যেনো কোনো ঘাটতি না হয় সেজন্য
পাঁচটি বিভাগীয় শহরে বেসরকারি হাসপাতাল ভাড়া করে সেখানে উন্নত চিকিৎসার সকল
আয়োজন রাখা হচ্ছে।
৪।
দেশ ও মানুষের জন্য পুলিশ সদস্যদের নজিরবিহীন এ সেবা ও কার্যক্রমের প্রশংসা
করে তিনি বলেন, পুলিশের সকল সদস্যকে যথাযথ সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে
চলতে হবে।