মোঃ রিয়াজ উদ্দীন ; চট্টগ্রাম প্রতিনিধি
মহামারী করোনা ভাইরাসে গরিব দুঃস্থ অসহায় খেটে খাওয়া দিনমজুর মানুষ গুলো যখন একমুঠো খাবারের জন্য তাকিয়ে আছে, তখনই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে দরিদ্র মানুষের হাতে খাদ্যসামগ্রী ও পরিস্কার পরিচ্ছন্নতার জন্য সাবান তুলে দেন হযরত খাজা গরীবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতী (রঃ) ফাউন্ডেশন চেয়ারম্যান ও ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃ ইউনুছ কোম্পানি।
তিনি ব্যক্তিগত অর্থায়নে হযরত খাজা গরীবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতী (রঃ) ফাউন্ডেশনের উদ্যোগে সহস্রাধিক অসহায়,,গরীব, দুস্থ পরিবারের মাঝে এই খাদ্য ও ইফতার সামগ্রী বিতরন করেন। খাদ্য সামগ্রীর মাঝে ছিলো- চাউল, ডাল,আলু, ছোলা,সেমাই, চিড়া, তেল ও সাবান।
আতঙ্ক নয়, সচেতন হলেই করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকা সম্ভব” এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে নিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে
১৭নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক ইউনুছ কোম্পানি ; ইয়াং সোসাইটি ক্লাব এর সিনিয়র সদস্য ও যুব সংগঠক ইমন রনিকে ও ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগ, ছাএলীগ ও শ্রমিকলীগের নেতৃবৃন্দের মাধ্যমে এসব খাদ্য ও ইফতার সামগ্রী ঘরে ঘরে পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে
জানিয়েছেন।
এ সময় ইউনুছ কোম্পানি গণমাধ্যমকে বলেন,
বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটির মাধ্যমে গাড়িচালক ও হেলপারদের জন্য খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণের জন্য প্রস্তুতি চলছে। এসব খাদ্য ও ইফতার সামগ্রী প্রায় ১৫০০০ শ্রমিককে প্রদান করা হবে।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সামাজিক দায়িত্ব হিসেবে অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা মাত্র।আমি চেষ্টা করব আগামী দিনগুলো মানুষের পাশে এভাবেই যেন থাকতে পারি।