সামসুজ্জামান সুমন স্টাফ রিপোর্টার রংপুর : নীলফামারীর
কিশোরগঞ্জে বিদ্যুতের তার শর্ট সার্কিট হওয়ায় আগুনে পুড়ে
৩টি পরিবার ছাই। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে
যায় এবং প্রায় ৩০ মিনিটের মত এলাকাবাসী আগুন নিয়ন্ত্রন
আনার চেস্টা করে । আগুনে পুরে যাওয়া ৩টি পরিবারের ক্ষতিগ্রস্থ
দুইটি টিনের ঘর ও একটি রান্ন ঘর,এবং ঘরে থাকা তামাক, নগদ
৭৫,০০০(পঁচাত্তর) হাজার টাকাসহ আগুনে পুরে ছাই হয়েছে।
জানাগেছে অগ্নিকান্ড ঘটনাটি ঘটেছে গতকাল দুপুর
আনুমানিক ১২.৩০ মিনিটে গাড়াগ্রাম ইউনিয়নে পুরাতন
জুম্মা পাড়া গ্রামে।
ক্ষতিগ্রস্থ পরিবার গুলো মৃত খলেদ উদ্দিনের ছেলে আবু হানিফ, মৃত
বাউড়া মামুদের স্ত্রী চিনতা বেগম, জব্বর আলীর ছেলে শামসুল হক
।
এ বিষয়ে ফায়ার সার্ভিস এর কমকর্তার রেদওয়ানুজ্জামানের সাথে
কথা হলে তিনি বলেন আগুন লাগা ঘটনাটি এলাকাবাসী
আমাদেরকে খবর দিলে আমরা তাতক্ষনিক ভাবে এসে আগুন নিয়ন্ত্রনে
আনি।