শৈলকুপা (ঝিনাইদহ) থেকে, রাকিবুজ্জামান জিহাদ:ঝিনাইদহের শৈলকুপায় দুটি ইউনিয়নে ৫শ’ হত দরিদ্র পরিবারের মাঝে সরকারী ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সারুটিয়া ইউনিয়নে ২শ’ দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ব্রক্ষ্মপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সামাজিক দুরুত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে দরিদ্রদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ করেন সারুটিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন। ত্রাণ বিতরণের সময় উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা ও ট্যাগ অফিসার উত্তম কুমার সাহা, ইউপি সদস্য দৌলত মন্ডল, ইউপি সচিব মুক্তার আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও দিগনগর ইউনিয়নে ৩শ’ দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ করেন দিগনগর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান তপন। এসময় উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার এনায়েত হোসেন ও ইউপি সচিব নজরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।