মোঃ জহুরুল ইসলাম কাজিপুর প্রতিনিধি ঃ দেশব্যাপী করোনা
ভাইরাসে ক্ষতিগ্রস্থ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় নি¤œ
আয়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে খাদ্য সামগ্রী
বিতরণ অব্যাহত রয়েছে। গ্রাম পুলিশ ইউপি সদস্য সরাসরি ভ্যান
রিক্সায় খাদ্য সামগ্রী নিয়ে বাড়ি বাড়ি পৌছে দিচ্ছে।
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও
খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি
আলহাজ মোহাম্মদ নাসিম এর ব্যক্তিগত উদ্যোগ ও সরকারি
অনুদানে এবং সাবেক সাংসাদ প্রকৌশনী তানভীর শাকিল জয় এর
পরামর্শক্রমে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে । তারই
ধারাবাহিকতায় শুক্রবার বিকালে নিশ্চিন্তপুর ইউনিয়নে ঘরে থাকা
কর্মহীন হয়ে পড়া নৌকা মালিক-শ্রমিক, জেলে ও দুঃস্থ ২৫০ টি
পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেন কাজিপুর উপজেলা
চেয়ারম্যান ও উপজেরা আঃলীগের সাধারণ সম্পদক খলিলুর রহমান
সিরাজী। সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, এবং
সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় এর অর্থায়নে একটি
করে সাবান ও এক কেজি আলু। এসময় উপস্থিত ছিলেন নিশ্চিন্তপুর
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দিন মাষ্টার,নাটুয়ারপাড়া
পুলিশ ফাড়িার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌতম চন্দ্র মালী, উপজেলা
যুবলীগের সাধারন সম্পাদক আলী আসলাম, সাবেক সম্পাদক
জিয়াউর রহমান স্বাধীন, স্থানী আঃলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
সহ আরও অনেকে।