মোঃ জহুরুল ইসলাম কাজিপুর প্রতিনিধিঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমন
পরিস্থিতিতে মানুষ যখন আতংকের মাঝে বসবাস করছে, জনগন কর্মহীন হয়ে ঘরে অবস্থান
করছে এমন পরিস্থিতিতে কাজিপুরের মানুষকে সংক্রমন প্রতিরোধে জীবন সুরক্ষায় জীবন বাজী
রেখে বিরামহীন ভাবে কাজ করে চলেছেন, সিরাজগঞ্জের কাজিপুরের উপজেলা চেয়ারম্যাস খলিলুর
রহমান সিরাজী এবং নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী । বর্তমানে করোনা ভাইরাস
একটি আতঙ্কের নাম। করোনা ভাইরাস প্রতিরোধে ও সংক্রমন ঠেকাতে কাজিপুর উপজেলার
লগডাউন হওয়া ৬ টি ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন এলাকায় ২৪ ঘন্টা নিরলস ভাবে কাজ করে
যাচ্ছেন। উপজেলা চেয়ারম্যাস খলিলুর রহমান সিরাজী এবং উপজেলা নির্বাহী জাহিদ হাসান
সিদ্দিকী। উপজেলা বাসীর সুরক্ষা নিশ্চিত করণে বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করে
যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কাজিপুরের মাইজবাড়ী ইউনিয়নের পাইকরতলী গ্রামের ঢাকা
ফেরত হোম কোয়ারেন্টাইনে থাকা মৃত আলিমুদ্দিনের পুত্র নজরুল ইসলাম,মৃত হাবিবর রহমানের
পুত্র মুকুল পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি,যাদের উপার্জনে সংসার চলে। গত ৫দিন ধরে
উপার্জন ও হাট বাজার বন্ধ হওয়ায় খুব অনাটনে দিন কাটাছে। এমতাবস্থায় শুক্রবার উপজেলা
চেয়ারম্যাস খলিলুর রহমান সিরাজী এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট ফোন দিয়ে
সমস্যার কথা বলে। উপজেলা চেয়ারম্যাস খলিলুর রহমান সিরাজী এবং উপজেলা নির্বাহী অফিসার
জাহিদ হাসান সিদ্দিকী মানবতার ডাকে সাড়া দিয়ে তাদের ঘরে নিজেরাই খাবার রাত্রীতে
পৌছে দেন এবং তাদেরকে ঘরে অবস্থান সহ নানা পরামর্শ প্রদান করেন। এই মহান কাজের জন্য
তাদের পরিবার ও গ্রামবাসি সাধুবাদ ও ধন্যবাদ জানান । এছাড়াও অত্র ইউনিয়ে বিভিন্ন
গ্রামে রাত্রীতে ত্রাণ বিতরণ করেন । উল্লেখ্য তারা করোনা পরিস্থিতিতে গৃহবন্দিদের বাড়িতে রতের
আধারে খাবার পৌছে দিয়েছেন এবং মানুষের সুরক্ষায় নিরন্তর কাজ করে যাচ্ছেন।