মোঃ জহুরুল ইসলাম কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় কাজিপুর
সদর ইউনিয়নে আঃলীগের উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থ নি¤œ আয়ের মানুষদের মাঝে
শনিবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। সাবেক স্বাস্ব্য
মন্ত্রী বর্তমান সাংসদ আলহাজ মোহাম্মদ নাসিমের নিদের্শনা ও অর্থ্যায়নে
ইউনিয়নের প্রতিটি ভ্যান,রিক্সা চালক,চা দোকানদার সহ হতদরিদ্র ২৫০ ট পরিবারের মাঝে
১০ কেজী করে চাউল এবং সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়ের উদ্যোগে
১কেজী গোলআলু,ও একটিকরে সাবান বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান
খলিলুর রহমান সিরাজী । উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচীর শুরুতেই সাবেক সাংসদ
সিরাজগঞ্জ-১(কাজিপুর) প্রকৌশলী তানভীর শাকিল (জয়) মুঠোফোন বার্তায় উপজেলা
চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীর মাধ্যমে কাজিপুরের জনগনকে ধৈর্য্য ধরে ঘরে
অবস্থান করে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলা করার আহবান জানান। তিনি আরও
জানান, কাজিপুরে করোনায় ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকেই খাবার ও চিকিৎসার
ব্যবস্থা করা হবে। কোন অসহায় মানুষই অভুক্ত থাকবে না । প্রতিটি অসহায় মানুষের ঘরে
ঘরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ ত্রান সামগ্রী পৌছে দিবে। এসময় উপস্থিত
ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন,উক্ত ইউনিয়নের চেয়ারম্যান টিএম
আতিকুর রহমান নান্নু, ,যুবলীগের সভাপতি বিপ্লব সরকার ,যুবলীগের বর্তমান ও
সাবেক সাধারন সম্পদক আলী আসলাম,জিয়াউর রহমান স্বাধীন,সদর ইউনিয়ের আঃলীগে
সাধারণ সম্পদক আব্দুল মতিন মাষ্টার, ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মোঃ এনামুল
হক,কাজিপুর ইউপির প্যানেল চেয়ারম্যান টি এম জাহিদুল ইসলাম শামীম,মনসুর আলী
কলেজের ছাত্রলীগের সাবেক জিএস মুকিত তাং,সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পদক
মোঃ আসাদুল ইসলাম ,কাজিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল মোন্নাম ও
আঃলীগের নেতাকর্মী সহ ইউপি সদস্য গন।