মোঃ আবুল হুসেনঃ মৌলভীবাজার থেকে। : মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের গোরারাই গ্রামে করুনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অসহায় হয়ে পড়া দিন মজুর শতাধিক কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
১৭ এপ্রিল শুক্রবার সকালে গোরারাই ফয়জুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার সামনে খাদ্য সামগ্রী বিতরণ করার হয় ।
খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম কালে উপস্থিত ছিলেন ,গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আবু মিয়া চৌধুরী, সিলেট মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুর রহমান, গোরারাই জামে মসজিদের শাহ মোহাম্মদ আলী, গোরারাই বাজারের সেক্রেটারি খালিসুর রহমান ,বিশিষ্ট মুরব্বি শাহজাহান মিয়া , আওয়াল মিয়া, হুসেন মিয়া,শেরপুর প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ, আব্দুল হাই, লেয়াকত মিয়া,খালেদ মিয়া, জসিম মিয়া,মধু মিয়া, হাফেজ আবদুল মিয়া ,জুনেদ মিয়া, হাফেজ জালাল, সাংবাদিক জুবায়ের আহমেদ , শাহজাহান চৌধুরী, মাসুদ আলী ,শামসু মিয়া প্রমূখ।গোরারাই ফয়জুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ সিদ্দিকুর রহমানের মোনাজাতের মধ্য দিয়ে কার্যক্রম সমাপ্ত হয়।