মোঃ জহুরুল ইসলাম কাজিপুর প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের
কাজিপুরে চলমান করোনা পরিস্থিতিতে উপজেলা প্রশাসন
বিভিন্ন জায়গায় বাজার মনিটরিং করে যাচ্ছেন। তারই
ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী
পুলিশ ফোর্স নিয়ে সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর
হাটখোলায় মেসার্স মিলন ট্রেডার্সে অভিযান চালায়।
অৃিভযানে টিসিবির সয়াবিন তেল কালোবাজারে বিক্রির দায়ে
দুইজনকে আটক করেছে থানা পৃুলিশ। এসময় কার্টুনে থাকা
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের ৪ বোতল সয়াবিন তেল উদ্ধার
করে। থানা পুলিশ এসময় দোকানের মালিক হরিনাথপুর দক্ষিণ পাড়ার
শহিদুল ইসলামের পুত্র মিল্টনকে (৩৫) আটক করে। পরে সন্ধ্যায়
মিল্টনের দেয়া তথ্যমতে তেল সরবরাহকারী একই গ্রামের সন্তেষ শাহ
এর পুত্র অশোককে আটক করে। রাতে ভ্যাম্যমান আদালতে তাদের
দুইজনকে দশ হাজার টাকা জরিমানা করে।