মোঃ জহুরুল ইসলাম,কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের
কাজিপুরে করোনাভাইরাস মোকাবেলায় কঠোর পদক্ষেপ গ্রহন
করেছেন উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কম্পপ্লেক্স এর চিকিৎসক বৃন্দ।
প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে বিভিন্ন সময় সচেতনতা
মুলক প্রচার অভিযান,বাজার মনিটরিং,সামাজিক দুরুত্ব বজায়
রাখতে তদারকি করে যাচ্ছে । তারই ধারাবাহিকতায় গত কাল রাত্রিতে
উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর
নিদের্শনায় ও স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন
পারুলের পরামর্শক্রমে হোম কোয়ারেন্টাইন নিশিÍত করতে
মনিটরিং করেছেন আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আমিনুর
রহমান, মেডিকেল অফিসার ডাঃ শাহীনুর আলম,্ধসঢ়;উপসহকারী
মেডিক্যাল অফিসার আসাদুর জামান রবিন ও শরিফুল ইসলাম । তারা
উপজেলার হোম কোয়ারেন্টাইনে থাকা ৩৫ এবং নতুন করে ২০ জন
সহ মোট ৫৫ জনের প্রতিটি বাড়ীতে গিয়ে তদারকি করেন।
হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা হোম কোয়ারেন্টাইন
মানছে কিনা,সামাজিক দূরত্ব মানছে কিনা,অসুস্থ্য হয়ে পড়ছে
কিনা,তাদের সামগ্রী বিষয়ে খোজ খরব ও পরামর্শ প্রদান করেন।এ
ছাড়াও ডাক্তারা আউট ডোর, ইন ডোর, করোনা সন্দেহে রুগীর
নমুনা সংগ্রহ সহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।