রাকিবুজ্জামান জিহাদ, শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা : নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) বিশ্বজুড়ে আতংক ছড়িয়ে দিয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও অঘোষিত লক ডাউন চলছে। ঘোষনা করা হয়েছে সাধারণ ছুটি। ঘর থেকে বাইরে বের না হতে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে। কর্মজীবি মানুষ বেকার হয়ে পড়ায় তাদের পরিবারে খাদ্যের অভাব দেখা দিয়েছে। দিনমজুর শ্রেনীর মানুষ ত্রাণ সংগ্রহ করতে পারিয়া থাকলেও মধ্যবিত্ত পরিবারগুলো চক্ষু লজ্বায় নিজেদের খাদ্যের অভাবের বিষয়টি না পারছে বলতে না পারছে সইতে।
এমন সময় ঝিনাইদহের শৈলকুপার বিভিন্ন এলাকার বেশ কিছু দুস্থ্য পরিবার চিহ্নিত করে অতি গোপনে বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন এক ছাত্রলীগ নেতা। তিনি রাতের আধারেও বাড়ী বাড়ী গিয়ে তাদের খোঁজ খবর নিয়ে সাধ্য মত সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। অথচ সহযোগিতার বিষয়টি তিনি গোপন রেখেই মানুষের পাশে থাকতে চান। ইতিমধ্যে বেশ কিছু এলাকায় জীবানুনাশক স্প্রে ও স্যানিটাইজা বিতরণ করেছেন। খোজ নিয়ে জানা গেছে, এযাবৎকাল তিনি শৈলকুপার ঋষিপাড়া, কোর্টপাড়া, বাজারপাড়া, শিক্ষকপাড়া, আদর্শপাড়া ও কবিরপুরসহ বেশ কিছু এলাকায় ঘুরে অসহায়দের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন।
শুক্রবার সকালে তিনি কবিরপুর খাদ্য গুদাম, নতুন ব্রীজ, ও ডাউল মিল এলাকার বেশ কিছু দুস্থ্য পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। সামাজিক ও নিরাপদ দুরত্বের বিষয়টি নিশ্চিত করেই তিনি এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।তবে তিনি ব্যক্তিগত এ দানকে ত্রাণ না বলে উপহার সামগ্রী নামে পরিচিত করেছেন।
তিনি আর কেউ নয় ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন শাওন। তিনি শৈলকুপা পৌর এলাকার কোর্টপাড়ার সন্তান। তার দেয়া উপহার সামগ্রী হাতে পেয়ে মনখুলে দোয়া করেছেন অসহায় পরিবারগুলো।