এম বুরহান উদ্দীন-ঝিনাইদহ: ঝিনাইদহে প্যানেল মেয়রকে মারধর করে ত্রাণের টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে হরিণাকুন্ডু পৌর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও টাকা উদ্ধারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পৌর কর্মকর্তা-কর্মচারীরা।শনিবার সকালে হরিণাকুন্ডু পৌরসভার সামনে এ কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে পৌরসভার মেয়র শাহিনুর রহমান রিন্টুসহ অন্যানারা অংশ নেয়।
এসময় বক্তারা অভিযোগ করেন, করোনার কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের ত্রান দেওয়ার জন্য হরিণাকুন্ডু পৌরসভার পক্ষ থেকে সাড়ে ৫ লাখ টাকা বরাদ্ধ করা হয়। বৃহস্পতিবার রাতে টাকা নিয়ে পৌরসভায় যাচ্ছিল প্যানেল মেয়র খাইরুল ইসলাম। এসময় একই এলাকার টিপু মল্লিক লোকজন সাথে নিয়ে তার উপর হামলা চালিয়ে মারধর করে ও তার কাছে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।