শৈলকুপা থেকে রাকিবুজ্জামান জিহাদ:পরিস্থিতি
মানুষকে অসহায় করে তুলেছে বিশেষ করে নিম্নমধ্যবৃত্ত শ্রেণীকে বললেন
ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন শাওন। নীরব বিপ্লবী যোদ্ধা শৈলকুপা
তারুণ্যের প্রতীক গোপনে ছুটছেন খাদ্যসামগ্রী নিয়ে।
জেঁকেবসা
‘করোনা’ আতঙ্কে কর্ম গুটিয়ে বসে আছে মানুষ, থমকে আছে বাজার কারবারি তবুও
সে বাঁচতে চাই, পথপানে অধির আগ্রহে সময় কাটছে অনেক গৃহীনির। ঠিক তখনি কুলি,
মজুর হতদরিদ্র কুটিরে যাচ্ছে খাদ্য সামগ্রী। দিতে হবে ত্রাণ তেমন নয়
বাস্তবতা উপলদ্ধির পরেই সামর্থ্য মত নিরন্তর ছুটছেন তরুন এই ছাত্রনেতা।
পৌর
এলাকাসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে একাকী করোনা মোকাবেলার প্রচারনা
চালাচ্ছেন । স্কুল-কলেজের অসহায় শিক্ষার্থী, জীর্ণ কুটিরের দু:স্ত মানুষ
স্থান পেয়েছে তার ত্রাণতালিকায়।ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহসভাপতি
আব্দুল্লাহ আল মামুন শাওন করোনা মোকাবেলার প্রস্তুিত হিসেবে পাড়া মহল্লায়
জীবানুনাশক ঔষুধ স্প্রে, মাস্ক, সাবার বিতরণসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণে
প্রতিনিয়ত সন্ধ্যারাতে সময় পার করছেন।
এছাড়াও তিনি শহরে বেওয়ারিশ প্রাণীকুলের প্রতিদিন ভোরে সাধ্যমত খাবার প্রদান করছেন।