মোঃ শহীদুল ইসলামঃ COVID 19 নামক ভাইরাসের কারণে আজ সারা পৃথিবী অন্ধ। সারা পৃথিবী কে কাবু করেছে এই ভাইরাসটি। সারা বিশ্বে এখন নকডাউন। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। একারনে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে অতিদরিদ্র শ্রমজীবী পরিবারের মানুষগুলো, যারা দিন আনে দিন খায়। পরিবারের তিন বেলা পেটের ভাতের জোগান কিভাবে দেবেন, সেই চিন্তায় দিন কাটাচ্ছেন অসহায় মানুষগুলো। করোনা ভাইরাসের কারনে সৃষ্ট পরিস্থিতির কারনে কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের দশ দিনের খাবারের দুশ্চিন্তা দূর করতে কালিয়াইশ ইউনিয়ন পরিষদের সদস্য নবী হোসেনের উদ্যোগে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে কালিয়াইশ ৯নং ওয়ার্ড এলাকার দুই শতাধিক অতিদরিদ্র শ্রমজীবী পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবন, আলু ও পেঁয়াজসহ প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়েছে। ইউ. পি. সদস্য নবী হোসেন বলেন, ‘করোনা পরিস্থিতির কারনে মানুষ খুব কষ্টে আছে। কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের মানুষগুলো করোনা আক্রান্ত হওয়ার চেয়ে খাবারের অভাব নিয়ে বেশি দুঃশ্চিন্তাগ্রস্থ। সরকারি সহায়তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আমি খুব কাছ থেকে দেখছিলাম, আমার এলাকার দরিদ্র মানুষগুলো খুব কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। আমি আমার সাধ্যমতো তাঁদের পাশে দাঁড়িয়েছি। যাদের সামর্থ্য আছে সবারই এইসব মানুষের পাশে দাড়ানো উচিত।” ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন কালিয়াইশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মহিউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মহসিন আরাফাত, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের নেতা জি. এম. রহিম, কালিয়াইশ ৯ নম্বর ওয়ার্ডের প্রবীণ আওয়ামীলীগ রাজা মিয়া, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক কামাল উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল আজিজ, বিশিষ্ট সমাজসেবক লিয়াকত আলী, নবী, রাজ্জাক, মুরাদ প্রমুখ।