উপমহাদেশের প্রখ্যাত অলীয়ে কামেল হযরত গাউসুল আজম শাহসূফী মাওলানা সৈয়দ গোলামুর রহমান আল-হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী (ক:) প্রকাশ বাবা ভান্ডারীর ১৬১তম খোশরোজ শরীফ গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে শুরু হয়েছে। প্রধান দিবস শনিবার (১৪ অক্টোবর) ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে মহাসমারোহে ১৬১তম খোশরোজ শরীফ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট ব্যাপক কর্মসূচী পালন করবে। বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে বাদে ফজর রওজা শরীফে গোসল, গিলাফ ছড়ানো, পুষ্পমাল্য অর্পন, খতমে কোরআন, খতমে গাউসিয়া, মিলাদ মাহফিল, জিকির আজগার, ভক্তদের ফ্রি চিকিৎসা ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ণয়, যৌতুক ও মাদকের বিরুদ্ধে গণস্বাক্ষর, বিকালে হযরত গাউছুল আজম বাবাভান্ডারীর জীবন ও দর্শনের ওপর আলোচনা, মিলাদ কিয়াম, ছেমা মাহফিল, তবারুক বিতরণ ও ভোর রাতে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে খোশরোজ শরীফের আনুষ্ঠানিকতা শেষ হবে। আখেরী মোনাজাত পরিচালনা করবেন মাইজভান্ডার দরবার শরীফের বর্তমান ইমাম, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি ও লিবারেল ইসলামিক জোট চেয়ারম্যান হযরত শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী। সরেজমিনে দেখা গেছে, দেশের বিভিন প্রান্ত হতে লাখো আশেকান মাইজভান্ডারী ভক্তবৃদ বিভিন্ন যানবাহন যোগে মাইজভান্ডার দরবার শরীফে আসছে। নাজিরহাট হতে মাইজভান্ডার দরবার দরবার শরীফ পর্যন্ত ৪কিলোমিটার সড়কের এক পাশে ভক্তদের নিয়ে আসা গাড়ি রাখা হয়েছে । এছাড়া চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাট অংশে এক পাশে গাড়ি রাখার দৃশ্যও দেখা গেছে। খোশরোজ শরীফে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা প্রশাসন, থানা পুলিশ, গাউছিয়া রহমান মঞ্জিলের স্বেচ্ছাসেবকরা আইন শৃংখলা রক্ষার্থে দায়িত্ব পালন করছেন। এছাড়া ভক্তবৃন্দ মনের বাসনা পূরণে মাজার শরীফ সমূহ জিয়ারতসহ আপন পীর মুর্শিদের রূহানী ফুয়ুজাত ও দোয়া কামনায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সাজ্জাদানশীনের সাথে সাক্ষাৎ করতে দেখা যায়।
অন্যান্য
অন্যান্য
রাসূলে পাক (দ.) আইয়্যামে জাহেলিয়াতের অবসান ঘটিয়ে পৃথিবীবাসীকে শান্তি, সাম্য ও মুক্তির পথ দেখান -বিএসপি চেয়ারম্যান ড....
বিশেষ প্রতিনিধি : ২১ অক্টোবর ঢাকায় ৫ লক্ষ লোকের উপস্থিতিতেলিবারেল ইসলামিক জোটের মহাসমাবেশলিবারেল ইসলামিক জোটের এক জরুরি...
বিশেষ প্রতিনিধি : ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন এক শ্রেষ্ঠ ইবাদত ও উম্মতে মোহাম্মদীর নাজাতের উসিলামক্কা বিজয় ঘটেছে...
বিশেষ প্রতিনিধি : বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, সুফিবাদ মানবিক গুনাবলি...
অবশেষ জি২০ বিশ্ব সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। অধিবেশনের সমাপ্তিও ঘোষণা হলো। এই সম্মেলন হওয়ার আগের যে দিল্লি...
মোঃ আফতাবুল আলম পবা প্রতিনিধি রাজশাহী : পবা উপজেলার ৬ নং হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৭...
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঃ চলমান রয়েছে ঠাকুরগাঁও- আসন বালিয়াডাঙ্গী হরিপুর রানীশংকৈইল আংশিক এলাকার উন্নয়নের ধারাবাহিকতায় আজ ১১ই জুন...
কাজিপুর প্রতিনিধিঃ”সবাই মিলে করি পন ,বন্ধ হবে প্লাস্টিক দূষণ“ এ্ প্রতিপাদ্যকে সামনে রেখে এবং ‘”প্লাস্টিক দূষণ সমাধানে সামিল...
রাজশাহী ব্যুরো: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের প্রচার প্রচারণা শুক্রবার বিকেল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন মেয়র ও কাউন্সিলর...