ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঃ
চলমান রয়েছে ঠাকুরগাঁও- আসন বালিয়াডাঙ্গী হরিপুর রানীশংকৈইল আংশিক এলাকার উন্নয়নের ধারাবাহিকতায় আজ ১১ই জুন রোজ রবিবার সকাল ১১ টার সময় আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি মহোদয়ের বিশেষ বরাদ্দ থেকে বালিয়াডাঙ্গী উপজেলা গ্রিনল্যান্ড পাড়া রাস্তার সি সি ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক,মানবতার ফেরিওয়ালা খ্যাত অধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলাম সুজন। উদ্বোধন কালে আরো উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, দলীয় নেতা কর্মী বৃন্দ ও বাংলাদেশ প্রেস ক্লাব বালিয়াডাঙ্গী উপজেলা শাখার প্রতিষ্ঠাতা আহবায়ক জনাব মোঃ আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা।
উক্ত রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধনের সময় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের বিষযে আলোচনা করে আবারো আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান করেন জেলা আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।