নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে খিকটা আদিবাসি নতুন পাড়া জুনিয়র যুব সংঘ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে নেজামপুর ইউনিয়নের বকুলতলা শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে বনগাঁ একাদশ তানোর বনাম উত্তরবঙ্গ আমরা দলের মধ্যে ফুটবল টুর্নামেন্টের আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।তানোর বনগাঁ একাদশ ফুটবল দল (১-০) গোলে আমনুরা উত্তরবঙ্গ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।খোলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক বিঙ্গান ও প্রযুক্তিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুয়েল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ওয়়ার্ড ইউপি সদস্য মাসুদ রানাসহ অন্যান্যরা।আলোচনা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি আব্দুল কাদের।