নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ “মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।এ উপলক্ষে আজ শনিবার বেলা ১১টার দিকে নাচোল থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে একটি রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অফিসার ইনচার্জ সেলিম রেজার সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সরকারি কলেজর অধ্যক্ষ হাফিজুর রহমান, মহিলা ডির্গী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক)মতিউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু, ফতেপুর ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মজিবুর রহমান, জেলা পরিষদের সদস্য রয়েল বিশ্বাস, নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুয়েল।এছাড়া উপস্থিত ছিলেন ওয়়ার্ড ইউপি সদস্য পৌর কাউন্সিলরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।