আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকায় ট্রাকে গ্যাস সিলিন্ডার রেখে বিভিন্ন যানবাহনে অবৈধ ভাবে গ্যাস বিক্রি করার অপরাধে গ্যাস ভর্তি ৮টি সিলিন্ডারসহ একটি ট্রাক আটক করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার ভোরে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সান্তাহার মালগুদাম এলাকা থেকে ট্রাকটি আটক করেন। দুপুরে হাই স্কুল মাঠে ট্রাকে অবৈধ ভাবে রাখা ৮টি সিলিন্ডার থেকে গ্যাস গুলো বের করা হয়।