NATV 24 ডেস্ক : নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে আগুনের ঘটনায় ভর্তি ৯ জনই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাদের সকলের অবস্থাই আশঙ্কাজনক। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল ব্রিফিংয়ে জানিয়েছেন এসব তথ্য।
তিনি বলেন, ‘আগুনের ঘটনায় ৩৭ জন দগ্ধের মধ্যে ২৭ জন মারা গেছেন। একজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি ৯ জনকে আইসিইউতে রাখা হয়েছে। তাদের সকলেরই শ্বাসনালী পুড়ে গেছে। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি বাঁচানো জন্য। তাদের সকলেরই ৫০ থেকে ৯০ শতাংশ দগ্ধ হয়েছে।’
ডা. পার্থ শঙ্কর পাল বলেন, ‘গতকাল সোমবার আটজন আইসিইউতে ছিল, আরেকজন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ছিল। সেখান থেকে আজ মঙ্গলবার তাকেও আইসিইউতে স্থান্তর করা হয়েছে।