শাহিন আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র অসহায় ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
শনিবার সকালে উপজেলার সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ন রেজা. বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসঃ মাহফুজা খাতুন. স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল. বক্তব্য রাখেন উপকারভোগী মোসাঃ সাবিনা ইয়াসমিন. মোসাঃ তাহসিনা খাতুন. উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়বর্ধক কর্মসূচি প্রকল্পের ট্রেনার শামসুন্নাহার টুম্পা প্রমুখ সভা শেষে মোট ৬ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ