মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : গতকাল ০৬ আগষ্ট সকাল ৭টায় বগুড়ার গাবতলীতে শ্লীলতাহানীর প্রতিবাদ করায় এক হিন্দু যুবককে গলাটিপে ও বুকে লাথি মেরে আঘাত করে প্রকাশ্যে হত্যা ঘটনা ঘটেছে। জানা গেছে গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের পার কাঁকড়া ভাঙ্গি পাড়া গ্রামের এক হিন্দু ব্যক্তির স্ত্রীকে পার্শবর্তী বাড়ির মোঃ এনামুল হকের ছেলে রিফাত ইসলাম (১৭) ঘটনার দিন সকাল ছয়টায় তার বাড়ির ভিতরে গিয়ে হঠাৎ পিছন দিক থেকে জাপটে ধরে এবং ওই নারীর সঙ্গে জোরপূর্বক অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হতে চায়। ওই নারীর চিৎকারে স্থানীয়রা এসে উক্ত মোঃ রিফাত ইসলামকে আটক করে।
আটকের খবর পেয়ে মোঃ রিফাত ইসলামের বাবা মোঃ এনামুল হক সহ অন্যান্যরা এসে মোঃ রিফাত ইসলামকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জোর চেষ্টা করে, এক পর্যায়ে এই বিষয় নিয়ে তাদের মাঝে সংঘর্ষ’ও হয়। এ সময় শ্রী অমৃত রায়কে মোঃ এনামুল হক স্বজোরে গলাটিপে ধরে বুকে আঘাত করলে, ঘটনাস্থলেই শ্রী অমৃত রায় মারা যায়। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়।