মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫ নং ভাটগ্রাম ইউনিয়ন বাসিকে ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সৎ যোগ্য গরিবের বন্ধু বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান বিলাস
ধর্ম যার তার উৎসব সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোঃ মিজানুর রহমান বিলাস বলেন, বর্তমান করোনা ভাইরাস আতঙ্কে সবার কাছ থেকে স্বস্তির নিঃশ্বাস টুকু হারিয়ে গেছে, থেমে গেছে জীবনের সব কোলাহল, থমকে গেছে জীবনের গতি তাই এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ।
তবে করোনা নামে যে মরন ভাইরাসটি অজানাই ঘুরে বেড়াচ্ছে তা থেকে সবাই সাবধান থাকবেন, অতিরিক্ত আনন্দ যেন নিরানন্দে পরিণত না হয় সে জন্য সরকারি আদেশ ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিকা জেনে-স্বাস্থ্যবিধি মেনে ঈদ আনন্দ উপভোগ করার জন্য, ভাটগ্রাম ইউনিয়ন বাসীর প্রতি বিশেষ অনুরোধ জানান বাংলাদেশ আওয়ামী শ্রমিকলীগের সৎ যোগ্য গরিবের বন্ধু সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান বিলাস