মোঃ . জহুরুল ইসলাম, কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে
ঐতিহ্যবাহী নাটুয়ারপাড়া হাটে ৪ চোরকে আটক করেছে জনতা ও
পুলিশ। উল্লেখ্য শনিবার ও বুধবার নাটুয়ারপাড়া হাট বসে।
নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মালি জানান ১৭
জুলাই শনিবার আনুমানিক ১১টায় ব্যবসায়ী হোসেন আলীর দোকান
থেকে টাকাসহ ব্যাগ হারিয়ে গেলে সন্দেহজনক ভাবে জনতা ও পুলিশ
হাটে চোরকে খুঁজতে থাকে। খোজাখুঁজির একপর্যায়ে ব্যাগ দেখে
চোরকে চিহ্নিত করে এবং তার সাথে থাকা ৩ জনসহ মোট ৪ জনকে
আটক করে। আটককৃতরা হলো বগুড়া জেলার গাবতলী উপজেলার মুচিখালী
গ্রামের মৃত জবের মোন্নার পুত্র সাইফুল ইসলাম বিকু, আবুল
হোসেনের পুত্র বকুল মিয়া, মৃত নয়া মিয়ার পুত্র আপেল মিয়া ও মৃত
রফিকুলের পুত্র হেলাল উদ্দিন। পরে জিজ্ঞাসাবাদের জন্য নাটুয়ারপাড়া পুলিশ
ফাঁড়িতে নিয়ে আসা হয়। এসময় তাদের কাছে থেকে চুরিকৃত ষাট
হাজার (৬০,০০০/=) টাকা জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অত্র
ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান চাঁন ও এলাকার গণ্যমান্য
ব্যক্তিবর্গ। রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি
চলছে।