মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : বগুড়ায় আরও ৬৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে । সোমবার (৬ জুলাই) ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডাক্তার ফারজানুল ইসলাম।
বগুড়ায় দিন দিন বেড়েই চলছিল করোনা সংক্রমনের সংখ্যা। কিছুদিন হলো সংক্রমনের হার কমে আসতে শুরু করেছে এ জেলায়। শজিমেকে বগুড়ার ১৮৮ টি ফলাফলে নতুন ২৬ জন এবং টিএমএসএস বগুড়ার ১৯৪টি ফলাফলে নতুন ৪২ জন পজিটিভ সহ জেলায় মোট ৩৩৭৫ জন করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত ৩৩৭৫ জন এ দাঁড়ালো। নতুন করে সুস্থ হয়েছেন ৮৬ জন মোট সুস্থ হলেন ১০২৩ জন। নতুন করে একজন মৃত্যুবরণ করায় মোট মৃত্যুবরণ করেছে ৬২ জন।
ডা. ফারজানুল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৭ জন বগুড়া সদরে শনাক্ত হয়েছে। উপজেলাভিত্তিক তথ্য শাজাহানপুর ৬ জন, শেরপুর ১২ জন, শিবগঞ্জ ২ ও কাহালু ১ জন করে শনাক্ত হয়েছে। সিভিল সার্জন মুখপাত্র বলেন , অাক্রান্তদের নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। উপসর্গ বেশি হলে মোহাম্মদী হাসপাতালে নেওয়া হবে বলে তাদের জানানো হয়েছে। তিনি আরও জানান, বগুড়ায় গত ১ এপ্রিল প্রথম এক ব্যক্তি করোনায় আক্রান্ত হন। তারপর থেকে ৫ জুলাই পর্যন্ত জেলায় মোট ২০ হাজার ৩২২টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে মোট ফলাফল এসেছে ১৮ হাজার ৯৫ জনের।