মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : বগুড়া ডিবি পুলিশ শহরের মাটিডালী বিমান মোর এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।পুলিশ সূত্রে জানা যায়,বগুড়ার পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার এর দিক নির্দেশনায় ওসি ডিবি মোঃ আছলাম আলী পিপিএম এর নেতৃত্বে এস আই মোঃ সাইফুল ইসলাম,এএসআই মোঃ মনিরুল ইসলাম, এএসআই মোঃ শিহাব উদ্দিন সহ ডিবি পুলিশের একটি দল গত০৫ জুন বিকাল ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার মাটিডালি বিমান মোড়ের মাহাথির চাইনিজ হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে থেকে জয়পুরহাট জেলার পাচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্র পুর সাওতাল পাড়র মৃত সলিম উদ্দিনের ছেলে আশিকুল ইসলাম (২৬) বাবুল মন্ডলের ছেলে জুলহাস ইসলাম রনি (২৬) কে ১০০০ পিস ইয়াবাসহ ট্যাবলেটসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুজনের নামে কুমিল্লা ও জয়পুরহাট জেলায় একাধিক মাদক মামলা রয়েছে। আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু হয়েছে।