মোঃ জহুরুল ইসলাম, কাজিপুর প্রতিনিধি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী,
আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও কাজিপুরের এমপি সদ্য প্রয়াত
মোহাম্মদ নাসিমের আত্মার শান্তি কামনায় দোয়া ও আলোচনা
অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২০জুন দুপুরে উপজেলার চরভানুডাঙ্গা
ইছামতি উচ্চ বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান
কামরুল। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মোহাম্মদ নাসিমের
স্মৃতিচারণ করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান
সিরাজী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চালিতাডাঙ্গা
ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের
সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক
টিএম বুলবুল আহমেদ, যুগ্ন সাধারন সম্পাদক মোকলেছুর
রহমান মুকুল, চালিতাডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র
সহসভাপতি আশরাফুল আলম, আমিনা মনসুর ডিগ্রি কলেজের
প্রভাষক রেজাউল করিম, সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম বাদশা,
আ.লীগ নেতা শাহজাহান আলী, আনোয়ার হোসেন, কুষকলীগ
নেতা আইয়ুব আলী প্রমূখ। আলোচনা শেষে মোহাম্মদ নাসিমের
আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।