মোঃ জহুুরুল ইসলাম, কাজিপুর প্রতিনিধিঃ আ.লীগের
প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বাস্থ্যমšী¿ ও কাজিপুরের এমপি
সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার মাগফেরাত
কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০) জুন) বেলা ১১টায়
উপজেলার সোনামুখী সিনিয়র ফাজিল মাদ্রাসা র শিক্ষক,
পরিচালনা কমিটির সদস্য ও কর্মচারীগণ এই দোয়া অনুষ্ঠানের
আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোহাম্মদ
নাসিমের স্মৃতিচারণ করেন সোনামুখী ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান
আলী খান। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান,
উপাধ্যক্ষ আল আমিন, প্রভাষক হেলাল উদ্দিন, সাইফুল ইসলাম নাবিল,
মনিরুজ্জামান, জুয়েল রানা, গাজিউল হক, শওকত আলম প্রমূখ।
আলোচনা শেষে মোহাম্মদ নাসিমের আত্মার মাগফেরাত কামনা
করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়াশেষে মোহাম্মদ নাসিমের
স্মৃতির উদ্দেশ্যে একটি ফলজ বৃক্ষের চারা রোপন করা হয়েছে।