মোঃ জহুরুল ইসলাম,কাজিপুর প্রতিনিধি : করোনা ভাইরাসে গোটা
বিশ্ব যখন আতঙ্কিত, গৃহবন্দী হয়ে পড়েছে দিন মজুর ও খেটে খাওয়া
নি¤œআয়ের মানুষ। চলছে এক ধরনের ঘোষিত-অঘোষিত লকডাউন। ঠিক
তখনই সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার করোনা প্রভাবে অসহায়
কর্মহীন মানুষের জন্য খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে কাজিপুর
উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর গ্রামের সন্তান
সোনামুখী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো: ইসহাক আলী ও তার
পুত্র আসাদ, বাবলু মিয়া, আ: আলিম ও রাসেল মাহমুদ রিপন যিনি
সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আ:লীগের সাংগঠনিক সম্পাদক। পবিত্র
ঈদ-উল-ফিতর উপলক্ষে সোনামুখী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হরিনাথপুর
গ্রামের উত্তর পাড়ার নি¤œআয়ের ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ
সামগ্রী সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরণ করা হয়। এ খাদ্য
সহায়তার মধ্যে রয়েছে ১ কেজি পোলার চাল, ২ কেজি আটা, তেল আধা
লিটার , চিনি আধা কেজি ও লাচ্ছা ২ প্যাকেট । রবিবার বিকালে তার
নিজ বাড়িতে ঈদ সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান খলিলুর
রহমান সিরাজী। উক্ত ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচীর শুরুতেই উপজেলা
পরিষদের চেয়্যারম্যান বলেন কাজিপুরের মানুষকে ধৈর্য্য ধরে ঘরে অবস্থান
করে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলা করার আহবান জানান। তিনি
আরও জানান, কাজিপুরে করোনার কারনে ঈদের জামাত মাঠে আদায় না
করে মসজিদে সামাজিক দুরত্ব বজায় রেখে আদায় করার কথা বলেন।
তিনি সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। এসময় উপস্থিত
ছিলেন পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র মো: তাছির উদ্দিন, সাবেক ইউপি
সদস্য মো: ইসহাক আলী, তার ছেলে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন
আ:লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ রিপনসহ এলাকার
গন্যমান্য ব্যক্তিবর্গ।