মোঃ মনিরুল ইসলাম নাচোল-চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল প্রেসক্লাবে পবিত্র মাহে রমজানের শেষ দিনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় নাচোল বাসস্ট্যান্ড মোড়ে নাচোল প্রেস ক্লাবের ছাদে ইফতার শেষে নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার এর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নাচোল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান মানিক, নাচোল উপজেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি আমিরুল ইসলাম, নাচোল উপজেলা বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি জোহরুল ইসলাম। এছাড়া আরো বক্তব্য রাখেন নাচোল প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, অর্থসম্পাদক শ্যামল, সদস্য ও নাচোল নিউজের সম্পাদক হাবিবুল্লাহ সিপন, সদস্য দেলোয়ার হোসেন সুচী, নাচোল উপজেলা রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক তোসিকুল ইসলাম, সদস্য জমির উদ্দিন, আহম্মেদ আজিম, বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসিম, সাংবাদিক মনিরুল ইসলাম, ইসমাইল হোসেন, ইউনুস আলী, আবু সুফিয়ান প্রমূখ। আলোচানাসভায় করোনা ভাইরাস পরিস্থিতি, মাদক, দূর্নীতি, অনিয়ম এর বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।