মোঃ আফতাবুল আলম পবা প্রতিনিধি রাজশাহী :
পবা উপজেলার ৬ নং হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘ ১৩ বছর পর নির্বাচনকে ঘিরে সৃষ্টি হয়েছে এক আনন্দঘন পরিবেশ। ৬ নং হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় মুখরিত ৬ নং হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচন স্লোগানে স্লোগানে মুখরিত পাড়া মহল্লা মাইকিং চলছে অবিরাম এ জন্য বোঝা যাচ্ছে দীর্ঘ ১৩ বছর পরে নির্বাচনে মানুষ কতটা উৎসাহ উদ্দিপনা নিয়ে উপভোগ করছে এই নির্বাচন। এবারের ৬ নং হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী নির্বাচন করছেন আওয়ামী লীগ মনোনীত ১৪ দল সমর্থিত প্রার্থী আবুল হোসেন নৌকা প্রতীকে, জেবুর আলী মোটরসাইকেল প্রতীকে, অধ্যাপক জালাল উদ্দিন চশমাপ্রতীক, মিলন ঘোড়া প্রতীক, মাসুম মোল্লা আনারশ প্রতীক, আতিক অটোরিকশা প্রতীক, দীর্ঘ ১৩ বছর পর এই ৬ নং হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন প্রার্থীদের কে প্রশ্ন করা হলে তারা বলেন, চর খিদিরপুর নামে একটি এলাকা ছিল নদী ভাঙ্গনের কারণে ওই এলাকাটি ধ্বংস হয়ে গেছে প্রায় এ কারণেই ৬ নং হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচন বিলম্বিত হয়েছে। পরবর্তীতে চর খিদিরপুর এলাকাটি লোক বসবাসের উপযোগী করে গড়ে তুলে অনুষ্ঠিত হচ্ছে এই ৬ নং হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচন।