নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে মির হোসেন (৪৮) নামে এক ব্যক্তির ট্রেনে কাটা পরে নিহত হয়েছে।সোমবার দুপুরে রাণীনগর রেল ওয়ে ষ্টেশনে দক্ষিন পার্শ্বে এঘটনা ঘটে।খবর পেয়ে সান্ত্মাহার জিআরপি থানাপুলিশ লাশ উদ্ধার করেছে। মির হোসেন রাণীনগর উপজেলার সিম্বা গ্রামের আব্দুল করিমের ছেলে।
রাণীনগর রেল ওয়ে ষ্টেশন মাস্টার আতাউল হক খাঁন বলেন,দুপুর সাড়ে ১২টা নাগাদ চিলাহাটী থেকে ছেরে আসা খুলনাগামী রম্নপসা ট্রেন ষ্টেশন অতিক্রম করছিল। এসময় পস্নাটফর্ম অতিক্রম করলে স্থানীয়রা দেখতে পান মির হোসেন ট্রেনের নিচে কাটা পরেছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।মির হোসেনের ছোট ভাই ওবাইদুল ইসলাম বলেন, প্রতিদিনের ন্যায় সিম্বা স্ট্যান্ডে সকালে দোকান খুলে বেচা-কিনা করছিল। এর পর দোকান বন্ধ করে চলে যায়। পরে জানতে পারি ট্রেনের নিচে কাটা পরে মারা গেছে। তবে ঋনের কারনে জায়গা জমি বিক্রি করে অনেকটায় নিঃস্ব ছিলো মির হোসেন।স্থানীয় ইউপি মেম্বার একই গ্রামের শুকুর আলী বলেন, ঋন পরিশোধ করতে গিয়ে মাঠের জমি থেকে শুরম্ন করে বাড়ীর জায়গা পর্যন্ত্ম বিক্রি করেছে। ফলে নানান হতাশা থেকেই হয়তো আত্মহত্যা করতে পারে। সান্ত্মাহার রেল ওয়ে থানার ওসি সাকিউল আজম স্থানীয়দের বরাত দিয়ে বলেন,মির হোসেন ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।আমরা তার লাশ উদ্ধার করেছি। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।