দুপচাচিয়া উপজেলা প্রতিনিধি, বগুড়ার দুপচাঁচিয়ার কাথহালী বাজারে গতকাল ২৪ সেপ্টেম্বর শনিবার সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয়েছে।
চামরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আলীর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার।
চামরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান জুয়েল। সাধারণ সম্পাদক আজমল হোসেন।
চামরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইবনে ফুয়াদ আল হাসান এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য বাদেশ আলী।
এ সময় বাজার কমিটির সভাপতি সেক্রেটারি প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।