মোঃ আবুল হোসেনঃ- -মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজারে বাংলাদেশ জাতীয় মানবকল্যান ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।৪ঠা এপ্রিল শনিবার সকাল ১১ ঘটিকায় সংগঠনের সভাপতি ডাঃ- সুমন কান্তি ধর এর সভাপতিত্বে, দিনমজুর ও কর্মহীন একশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন সংগঠনেরসাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন তালুকদার, সহ সভাপতি ডাঃ শেখর দত্ত পুলক,আব্দুল হামিদ চৌধুরী রিপন, আবু নাছের চৌধুরী রিপন,যুগ্ন সম্পাদক কয়েছ আহমেদ, সুব্রত বনিক, সাংগঠনিক সম্পাদক দিলদার মিয়া,সহ সাংগঠনিক সম্পাদক আর এস হৃদয়, ঝিনুক দে,অর্থ সম্পাদক সিহাব উদ্দিন,মৎস ও প্রানী বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রাহী,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজন আহমদ,সমাজ সেবক এমদাদ সুমন,গ্লোব প্রতিনিধি মনির আহমদ ফরহাদ প্রমুখ।