মোঃ আবুল হোসেনঃ- মৌলভীবাজার : ‘মাদক ছাড়, নয়তো মৌলভীবাজার ছাড়” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব ফারুক আহমদ (পিপিএম-বার) এর নির্দেশক্রমে অফিসার ইনচার্জ, মৌলভীবাজার মডেল থানা, এর নেতৃত্বে গত ০৩/০৪/২০২০ তারিখ এসআই/ মোঃ নুরুল ইসলাম মাদক ব্যবসায়ী ১.জুয়েল আহমেদ (সাদা গেঞ্জি পরিহিত) পিতা- মৃত আব্দুর রউফ, সাং-বারহাল, থানা ও জেলা মৌলভীবাজারকে ০৭পিছ ইয়াবা ট্যাবলেট সহ মৌলীবাজার পৌরসভাধীন শহীদ মিনার এর মেইন গেইটের সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করেন।
এবং সদর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই/ তাপস চন্দ্র রায়, পৃথক আরোও একটি অভিযান পরিচালনা করিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী রুবেল মিয়া (২৪), পিতা- মৃত নজির মিয়া, সাং- মোস্তফাপুর, থানা ও জেলা মৌলভীবাজারকে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ দরগা মহল্লা এলাকা হইতে গ্রেফতার করেন।
তাহাদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হইলে তাহাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
আসুন আমরা সবাই মাদক-কে না বলি, একটি সুন্দর সোনার বাংলাদেশ গড়ে তুলি।