মোঃ জহুরুল ইসলাম, কাজিপুর প্রতিনিধি : স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৫ আগস্ট সোমবার কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ এর আয়োজনে সকালে কলেজ চত্বরে জাতীয় পতাকা অর্ধনির্মিত,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ , উপজেলা স্বাধীনতা স্কয়ার এ বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শেখ রাসেল দেয়ালিকা প্রকাশ
ও দিবসটি উপলক্ষে কলেজ জামেমসজিদে খতমে কুরআন, এতে অংশ নেয় কাজিপুর আহমেদ আলী এতিম খানার শিক্ষার্থীবৃন্দ।সকাল ১০ টায় কলেজ হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম সম্পর্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজ এর অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ রেজাউল করিম,বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম।রাস্ট্র বিজ্ঞান বিভাগ এর বিভাগীয় প্রধান সহযোগি অধ্যাপক ড. নাসির উদ্দিন মিয়া এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ড. আব্দুর রহমান, আহসান হাবিব, মাহসদুল হাসান মাজেদ, সহকারী অধ্যাপক আতাউর রহমান,মুহাম্মদ আব্দুর রহিম, ইতিরানী বিশ্বাস, প্রভাষক এস এম আদিলুজ্জামান, মুশফিকুর রহমান মুক্তা, আল আমিন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকসহঅন্যান্য কর্মকর্তাও কর্মীবৃন্দ। এছাড়াও দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিগোযিতা অনুষ্ঠিত হয়।
পরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।