জীবন বাগমারা প্রতিনিধি : রাজশাহীর জেলার বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় দুই হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন, রাজশাহী জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও তাহেরপুর পৌর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ। মেয়র আবুল কালাম আজাদ জানান, সাম্প্রতিক সময়ে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় পুরো দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। হতদরিদ্র সাধারণ লোকজনের বাড়ির বাইরে যাওয়াও বন্ধ হয়ে যায়। এ কারণে খাদ্য সংকটে পড়েন সমাজের নিম্ন শ্রেণীর মানুষ গুলো। তাদের দুবেলা-দুমুঠো খাবারের জন্য প্রতি দিনই শ্রম বিক্রি করতে হয়। এসব মানুষের কথা চিন্তা করে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে তাহেরপুর পৌরসভার ৯ টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামের হতদরিদ্র দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । প্রয়োজনে এ সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ৯ টি ওয়াড়ের কাউন্সিলার গন, প্যানেল মেয়র বাবুল খা ২ নাম্বার ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি মোঃ আজম, তাহেরপুর পৌর যুবলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল ইসলাম আসাদ, তাহেরপুর পৌর স্টাফ মোঃ হাবিবুর রহমান হাবু,মোঃ জাহাঙ্গির আলম, মোঃ সোহেল রানা প্রমুখ।