শাহিন আলম,গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অটো রিকশার ধাক্কায় আফরোজা( ৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের দাঁড়িপাতায় এ দূর্ঘটনা ঘটে। সে ওই এলাকার রুবেলের মেয়।গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার জানান, গোমস্তাপুর থানাধীন বাঙ্গাবাড়ি ইউনিয়নের সন্তোষপুর – বাঙ্গাবাড়ী সড়কে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। এ বিষয়ে আইনত ব্যবস্থা নেওয়া হবে।