Exif_JPEG_420
সেলিম শিকদার,সিরাজগঞ্জঃ-জাতীয় মৎস্যজীবী সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ জুলাই মঙ্গলবার সকালেজাতীয় মৎস্যজীবী সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক সুরুজ্জামান তালুকদারে সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আবুল সরকারের সঞ্চালনায় শহরের মতি সাহেবের ঘাট এলাকায় জাতীয় মৎস্যজীবী সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় জেলার বিভিন্ন থানা থেকে আগত মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন। আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে জাতীয় মৎস্য দিবস পালন ও সফল করা,জাতীয় মৎস্যজীবী সমিতি কেন্দীয় কর্মসূচিতে অংশ গ্রহণ এবং বিভিন্ন থানা কমিটি পুনর্গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সভায় বক্তাগন, যমুনার ভয়াল ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের পুনর্বাসন করনের জোরদাবী জানান।আলোচনা সভায় জেলা মৎস্যজীবী সমিতির যুগ্ম-আহবায়ক বিরেন হাওলদার,দ্বীপ্তী রাণী,শংকর হাওলদার,আবু বকর সিদ্দিক,মৎস্যজীবী সমিতি কাজিপুর শাখার আয়নাল হক আকন্দ ফকির,প্রভাত চন্দ্র, ফরিদ আকন্দ, চৌহালী মৎস্যজীবী সমিতির রমজান আলী সরকার, রওশন হাওলদার,বিজয় হাওলদার, আবুল হাশেম হাসু, শাহজাদপুরের জাভেদ আলী,বেলকুচির শহর আলী সরকার, রমজান আলী, সাকাওয়াত মন্ডল প্রমুখ।