রিপোর্টার : মহান ২৭ মাঘ শাহসূফি সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (ক:)
৮৮তম খোশরোজ শরীফ উপলক্ষে প্রশাসনিক সম্বনয় সভা অনুষ্ঠিত
ইমামে আহলে সুন্নত, শাইখুল ইসলাম, গাউছুল ওয়ারা হযরত শাহসূফি মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারীর (ক:) মহান ২৭ মাঘ, ৯ ও ১০ ফেব্রুয়ারি, ৮৮তম খোশরোজ শরীফ উপলক্ষে ২৮ জানুয়ারী, ২০২৫খ্রি: মঙ্গলবার, বাদে এশা প্রশাসনিক সম্বনয় সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফের গাউসিয়া রহমানিয়া মইনীয়া মঞ্জিলের সেমিনার হলে অনুষ্ঠিত সম্বনয় সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী। প্রধান অতিথি ছিলেন দরবার শরীফের শাজ্জাদানশীন শাহসূফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী (ম.জি.আ)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম পর্টির-বিএসপি কো-চেয়ারম্যান ও হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট মহাসচিব অ্যাড. কাজী মহসীন চৌধুরী। সভায় মাওলানা মোঃ বাকের আনসারী সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল আমীন, ফটিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা এম.এ সহিদ ভূইয়া। পল্লী বিদ্যুত এজিএম ইঞ্জিনিয়ার শাকিল আহমেদ, বিএসপি কেন্দ্রিয় কর্যনির্বাহী পরিষদের দপ্তর সম্পাদক মো: ইব্রাহিম মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নূরুল আনোয়ার হিরন, চট্টগ্রাম জেলা সাধারন সম্পাদক মো: জসিম উদ্দিন ভূঁইয়া, ফটিকছড়ি উপজেলা আহ্বায়ক এইচএম মঞ্জুরুল আনোয়ার চৌধুরী, সদস্য সচিব মো: তৌহিদুল আলম মেম্বার, সাবেক এপিপি অ্যাড. নুসারত আলম বাবর, রোসাংগীরি ইউপি সদস্য সফিক আহমদ, লেলাং ইউপি সদেস্য মো: ইউনুস, আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া চট্টগ্রাম দক্ষিন জেলা সধারন সম্পাদক কাজী মো: শহিদুল্লাহ। সভায় ভক্ত আশেকানদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সংখ্যক রিজার্ভ পুলিশসহ, পুলিশ ফোর্স, যানবাহন নিয়ন্ত্রনে ট্রাফিক পুলিশসহ ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জকে সার্বিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। সিএনজি, টেক্সি, জিপ গাড়ির ভাড়া বেশি আদায় থেকে বিরত থাকার জন্য যানবাহন মালিক সমিতিকে অবিহিত করা হয়। বিশেষজ্ঞ ডাক্তারের নেতৃত্বে প্রয়োজনীয় ঔষধ, প্রাথমিক চিকিৎসা উপকরন ও প্রয়োজনীয় সংখ্যক সহকারীর মাধ্যমে মেডিকেম টিম গঠন করা, বিদ্যুৎ বিভ্রাট নিরসন ও সার্বক্ষনিক বিদ্যুত সরবরাহ নিশ্চিত, পানি ও জ্বলের জন্য দরবার শরীফ এলাকার সমস্ত নলকূপ গুলো সচল রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানিয়ে বেশ কিছু সিদ্বান্ত গৃহিত হয়। খোশরোজ শরীফ উপলক্ষে ভক্ত আশেকানদের ব্যপক উপস্থিতির কথা চিন্তা করে সুবিধার্থে ৬-১০ ফেব্রুয়ারী পর্যন্ত কর্মসূচি পালনের সিদ্বান্ত হয়। এতে আশেকানদের দরবার শরীফে জেলার নির্ধারিত তারিখ অনুযায়ী উপস্থিত হওয়ার জন্য দরবার শরীফের খলিফা, আনজুমান নেতৃবৃন্দ, পীর ওলামা মাশায়েখ ও কাফেলা প্রধানদের অনুরোধ জানানো হয়। সব শেষে উপস্থিত সকলের সুখ, শান্তি ও খোশরোজ শরীফের সকল প্রস্তুতির সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করেন হযরত শাহসূফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (ম.জি.আ)।