রিপোর্টার : আজ ১৭ই এপ্রিল২০২৪ ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালে মেহেরপুরের বৈদ্যনাথ তলায় এক আম বাগানে শপথ নেয় স্বাধীন-বাংলাদেশের অস্থায়ী সরকার উক্ত অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রধান কর্নেল আতাউল গনি ওসমানীর নাম ঘোষণা করা হয়। এই মুজিবনগর সরকারের অধীনেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয় তৎকালীন সাব ডিভিশনাল অফিসার জনাব তৌফিক ই এলাহি চৌধুরী বর্তমান সরকারের প্রধান মন্ত্রীর জ্বালানি উপদেষ্টা, মুক্তিযোদ্ধাদের শীর্ষ স্থানীয় সকল মুক্তিযোদ্ধাদের মুক্তিবাহিনীর প্রধান কর্নেল আতাউর গনি ওসমানী কে পরিচয় করিয়ে দিলে তারা আতাউল গনি ওসমানী কে যথাযথ সম্মান প্রদর্শন করেন। পরবর্তীতে বাংলাদেশের ভৌগলিক অবস্থান বিবেচনা করে এমএজি ওসমানী ১১ টি মুক্তিযুদ্ধসেক্টরে বিভক্ত করে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের দিয়ে মুক্তিযুদ্ধ পরিচালনা করে মাত্র নয় মাসে বাংলাদেশ স্বাধীন করেছিলন। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এমিজি ওসমানী প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টির পক্ষ থেকে সকল মুক্তিযোদ্ধাদের জানাই সশ্রদ্ধ সালাম। জাতীয় জনতা পার্টির উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল জাতীয় জনতা পার্টি সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান চৌধুরী হিরো এবং সাংগঠনিক সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির আকন ও অন্যান্য নেতাকর্মীরা উক্ত অনুষ্ঠানে তৎকালীন সময় এম এ জি ওসমানীর রণকৌশল বুদ্ধিমত্তা ও মুক্তিযুদ্ধের কৌশলগত অবস্থার কথা আজ মুজিবনগর দিবস জাতীয় জনতা পার্টির সকল নেতাকর্মীরা আলোচনা করেন।