কুড়িগ্রাম প্রতিনিধি: ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার (২৮ মে) সকাল ১০ টার দিকে বন্দবেড় ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজনে ও কুড়িগ্রামের রৌমারী উপজেলা বন্দবেড় ইউনিয়নের খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার এর সভাপতিত্বে এ খেলার উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহেদ হোসেন, খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বাগুয়ারচরের প্রধান শিক্ষক আক্কাছ আলী, চরবন্দবেড়ের প্রধান শিক্ষক সাহাব উদ্দিন, চর খনজনমারার প্রধান শিক্ষক নাজমুল হাসান, খেদাইমারীর প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, ঝুনকিরচরের প্রধান শিক্ষক মমতাজুল ইসলাম, দক্ষিণ টাপুরচরের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমূখ। রেফারী ছিলেন বাঘমারার প্রধান শিক্ষক মো. রফিক, শাহিনুর রহমান ও খোরশেদ আলম। খেলাটিতে ২১ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নেয়। প্রতিদিন ৫টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। শতশত দর্শক খেলাটি উপভোগ করেন।