রাজশাহী ব্যুরো: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি পর থেকে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ গ্রেপ্তার এড়াতে রাজশাহী নগরীর মধ্যেই আত্মগোপনে ছিলেন। এদিকে প্রধামন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার পর সারা দেশসহ উত্তাল হয়ে উঠে রাজশাহীর রাজপথ।বৃহম্পতিবার (২৫ মে) দুপুর ১২টার সময় গণমাধ্যমের সামনে রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বলেন, ঘটনার পর তিনি নগরীতে গা ঢাকা দিয়ে ছিলেন। তিনি পালানোর চেষ্টাও করেন। সংবাদ সম্মেলনে ডিআইজি আব্দুল বাতেন আরও বলেন, ‘অসংখ্য জনসাধারণের সামনে বিএনপি নেতা আবু সাইদ চাঁদ মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। এটি পরবর্তিতে গণমাধ্যমে প্রচার হওয়ার পরে দেশ জুড়ে আলোচিত হয়। তার বিরুদ্ধে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। এসব মামলায় গ্রেপ্তার এড়াতে আবু সাঈদ চাঁদ আত্মগোপনে ছিলেন। তবে আমাদের কাছে তথ্য ছিল, তিনি রাজশাহী নগরীতেই আছেন। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তারে রাজশাহী মহানগর ও জেলা পুলিশসহ বিভিন্ন সংস্থা কাজ করছিলো। এরই মধ্যে সকালে চাঁদকে গ্রেপ্তার করা হয়। তাকে পুঠিয়া থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হবে।সংবাদ সম্মেলনে মহানগর পুলিশ কমিশনার সিদ্দিকুর রহমান জানান, আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মহানগরীর ভেড়িপাড়া এলাকা থেকে আবু সাইদ চাঁদকে গ্রেপ্তার করা হয়। তিনি প্রাইভেটকারযোগে পালানোর চেষ্টা করছিলেন। এসময় রাজশাহীর রাজপাড়া থানার ভেড়িপাড়া এলাকা থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি টহল দল বিএনপি নেতা আবু সাঈদ চাদকে গ্রেপ্তার করে।এর আগে গত ১৯ মে শুক্রবার বিকেলে রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির জনসভায় রাজশাহী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। এরপর বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পর রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে কয়েকটি মামলা দায়ের করা হয়।সংবাদ সম্মেলনে রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন ছাড়াও মহানগর পুলিশ কমিশনার সিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় কুমার বসাক উপস্থিত ছিলেন।