কাজিপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও বিভিন্ন দপ্তরের সাবেক সফল মন্ত্রী প্রয়াত জননেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিম এমপির ৭৫ তম শুভ জন্মদিন নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে কাজিপুর উপজেলা আঃলীগ ও তার সহযোগী সংগঠন।এ দিবস উপলক্ষে কাজিপুর উপজেলা পরিষদে মোহাম্মদ নাসিম সেবা চত্বরে শ্রদ্ধা নিবেদন, স্মরণ সভা, এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ, মিলাদ মাহফিলের আয়োজন করে মোহাম্মদ নাসিম ফাউন্ডেশন ও উপজেলা আঃলীগ। রোববার (২ এপ্রিল)বিকাল ৩ টায় কাজিপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রয়াত জননেতা মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিম এর সুযোগ পুত্র প্রকৌশলী তানভীর শাকিল জয়। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ রেফাজ উদ্দিন মাষ্টার। মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী,মরহুমের ছোট ছেলে তম্ময় মনসুর,উপজেলা আঃ লীগের সহসভাপতি হাজী নিজাম উদ্দিন, সহসভাপতি ও পৌর আঃলীগের সভাপতি জি এম তালুকদার, সাবেক সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, কৃষক লীগের সভাপতি দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা আঃলীগের যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, মহিলা আঃলীগের সাধারণ সম্পাদক সুলতানা হক, উপজেলা যুব লীগের সভাপতি বিপ্লব সরকার, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, গান্ধাইল ইউনিয়ন চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, কাজিপুর সদর ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, খাসরাজবাড়ি ইউনিয়ন আঃলীগের সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ।
বক্তরা এ সময় মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিম এর স্মৃতি চারণ করতে গিয়ে বলেন,
“মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের রাজনীতির এক কিংবদন্তী। রাজনীতিতে তার চরিত্র ছিলো সাহসিকতায় ভরপুর। তিনি ছিলেন সত্যিকারের জননেতা। সিরাজগঞ্জ তথা কাজিপুরের তিনি ছিলেন আশার আলোর বর্তিকা।
তার অনুপস্থিতিতে তার জম্মদিন পালন করা অত্যন্ত কষ্টের ও বেদনাদায়ক। বাংলাদেশের উন্নয়নের রোল মডেল কাজিপুর, সেটাও প্রয়াত জননেতা মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিম এর কারণে সম্ভব হয়েছে। আজও কাজিপুরবাসির কাছে তাকে হারানো বেদনা তাড়া করে ফিরে, আপনার জন্য কাজ করতে এসে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন, তার আর্দশকে ধারন করে আগামী দিনে চলার আহবান জানান বক্তারা।
সিরাজগঞ্জবাসিকে যমুনা নদীর ভাংগনের হাত থেকে রক্ষা করে সিরাজগঞ্জ তথা কাজিপুর কে করেছেন সমৃদ্ধ। বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন তিনি ।কাজিপুর কে উন্নয়নের আলোয় আলোকিত করছেন তিনি। কাজিপুরের প্রতিটি মানুষের জীবনে এনেছেন আমুল পরিবর্তন, নদী ভাংগন রোধ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান,বেকারত্ব লাগবে কর্মসংস্থানসৃষ্টি, নানা ক্ষেত্রে করেছেন অপরিসীম উন্নয়ন, যাহা কাজিপুরবাসি কোন দিন তার ঋণ শোধ করতে পারবে না।তিনি কাজিপুরের প্রতিটি মানুষের হৃদয়ে জাগ্রত হয়ে আছেন। তাই তিনি মরে গিয়েও কাজিপুরবাসির নিকট স্মরণীয় হয়ে থাকবেন।”
উপজেলা আঃলীগের প্রচার সম্পাদক শওকত আকবর এর পরিচালনায়
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সম্পাদক শাহা আলম , বীরমুক্তিযোদ্ধা ইউনুস আলী, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম,
উপজেলার যুব লীগের সাধারণ সম্পাদক আলি আসলাম, ছাত্র লীগের সভাপতি ভারপ্রাপ্ত বেলাতুল ইসলাম শাওনসহ, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ওমুক্তিযোদ্ধাবৃন্দ,সুশীল সমাজের এক অংশ সহ সর্বসাধারন।
এর আগে উপজেলার বিভিন্ন এতিমখানায এক হাজার ছাত্রদের মাঝে তিনদিনের জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মোহাম্মদ নাসিম ১৯৪৮ সালের ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় জাতীয় চার নেতার অন্যতম শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলী ও মা মোসাম্মাত্ আমেনা মনসুরের ঘরে জন্মগ্রহণ করেন।গত ২০২০ সালে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর স্ট্রোকে মোহাম্মদ নাসিমের জীবন সংকটাপন্ন হয়ে উঠেছিল, সেই সংকট আর কাটেনি। দীর্ঘ ১০ দিন ধরে হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২০২০ সালের ১৩ জুন মারা যান রাজনীতির এই উজ্জ্বল নক্ষত্র।