সেলিম শিকদার সিরাজগঞ্জঃ-
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন জাতীয় শ্রমিকলীগ সিরাজগঞ্জ জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত (১০ মার্চ) শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা শ্রমিক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সোহরাব আলীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় জাতীয় শ্রমিকলীগ সিরাজগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠান, শ্রমিকলীগসিরাজগঞ্জ সদর উপজেলা কমিটি গঠনের বিষয়ে পরামর্শ ও আলোচনা করা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক জাতীয় শ্রমিকলীগ সিরাজগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানের বিষয়ে গুরুত্ব আরোপ করে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আলোচনা সভায় জাতীয় শ্রমিকলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি জয়নাল আবেদিন খান মাষ্টার,রফিকুল ইসলাম রফিক,সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের চাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম, কমল সিং, হারুন অর রশিদ,আব্দুল বাসেদ বাবু,খন্দকার দিদারুল আলম, হামিদুল ইসলাম, ছানোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।