বানারীপাড়া প্রতিনিধি!! বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়ন থেকে দু’জনকে ইয়াবা সহ আটক করেছে বরিশাল ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন ৭নং ওয়ার্ডের উত্তর চাখার গ্রামের সুমন হাওলাদার(২৮) ও ৬ নং ওয়ার্ডের বালিয়াকাঠি গ্রামের বাসিন্দা নুর আলম(৩৬)।
তথ্যসূত্রে ৪ মার্চ শনিবার রাত সারে ৮ টার দিকে বরিশাল ডিবি পুলিশের অফিসার (ওসি) মিজানুর রহমানের দিকনির্দেশনা উপ-পরিদর্শক ওবায়দুল কবির,রাজিব পাল ও সঙ্গিও ফোর্স মশিউর,সোহাগ,জসিম এবং পারভেজের মাদক বিরোধী অভিযান পরিচালনায় ১১ পিস ইয়াবা সহ গ্রেফতার করে আসামিদের বানারীপাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক ওবায়দুল কবির বলেন, আটককৃত আসামিদের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা অন্তর্ভুক্ত করে ৫ মার্চ রবিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।