খুলনা:বটিয়াঘাটার ঐতিহ্যবাহী প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠ রাজবাঁধ’র ৫১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি সুরঞ্জন সুতার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান শিক্ষক বিমল কৃষ্ণ বৈরাগীর স্বাগত বক্তব্যে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলার পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান। এসময় তিনি বলেন ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করার জনয় প্রতি আহবান করেন। তিনি বলেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান প্রতিটি বিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়া উচিত। শিক্ষাই জাতির মেরুদণ্ড। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাখাতে নজিরবিহীন উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। এসময়ে আন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি উপজেলা ভাইচ চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, বীর মুক্তিযোদ্ধা শেখ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক অনুপ গোলদার, সাবেক উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আসলাম তালুকদার, উপজেলা ধর্ম বিষয়ক সম্পাদক সুধাংশু রায়, আ’লীগ নেতা নিত্যানন্দ বৈরাগী, বিদ্যা উৎসাহি সদস্য ও মেম্বার তরিকুল ইসলাম,অরিন্দম গোলদার,আব্দুস সালাম, দেবেষ গোলদার,রঞ্জন রায়,বিকাশ কুমার বিশ্বাস,যুবলীগ নেতা মামুন গোলদার, সরদার গণি, সমরেশ মল্লিক,অনিন্দ বৈরাগী,কামনাশীষ মন্ডল, আল আমিন প্রমুখ এছাড়া ও বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকা , শিক্ষার্থী এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। সমগ্র ক্রিড়ানুষ্ঠানটি সার্বিক উপস্থাপনা করেন শিনিয়র শিক্ষক প্রশান্ত কুমার রায় ও পরিচালনা করেন শারীরিক শিক্ষক অনিষ কুমার বৈরাগী। সমগ্র অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন সুজয় কান্তি মন্ডল।