বরিশালের বানারীপাড়ার গ্রামীণ লোক সংস্কৃতির ধারক ও বাহক ঐতিহ্যবাহী সূর্যমনি মেলার ২২৮ তম আসর শুরু হয়েছে। গতকাল সূর্যদেবের পূজা মাধ্যমে মেলার আসরের পর্দা উন্মোচিত হয়েছে। বানারীপাড়া উপজেলার বেতাল গ্রামে সনাতন ধর্মালম্বীরা প্রতি বছর গ্রামীণ লোক সংস্কৃতির চর্চা হিসেবে মাস ব্যাপী মেলার আয়োজন করে আসছে।কথিত আছে আজ থেকে ২২৮ বছর পূর্বে সনতান ধর্মালম্বী কতেক কৃষকের লাঙ্গলের ফলায় কিছু একটা বেঁধে চাষ বন্ধ হয়ে যায়। পরে ওই স্থানের মাটি খুঁড়ে সূর্যাকৃতির একটি মূর্তি পায় তারা।দিনটি ছিলো সপ্তমী মাঘি পূর্ণিমার শুক্লা তিথী। এলাকার সনাতন ধর্মালম্বীরা ওই স্থানে সূর্য দেবের একটি মন্দির নির্মাণ করেন।পর্যাক্রমে স্থানটি মেলায় রূপান্তরিত হয় নাম করণ করা হয় সূর্যমনি। পর্যায়ক্রমে ৩-৭ – ১৫ দিন ব্যাপী মেলা চললেও বর্তমানে মাস ব্যাপী চলে। এই মেলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে থাকা আত্মীয়রা- স্বজনরা এসে মিলিত হয় স্থানীয়দের সাথে মেলা উপভোগ করার জন্য।
মেলা চলাকালীন সময় এ উপজেলার প্রায় প্রতিটি ঘরেই স্বজনদের আগমন ঘটে,এ যেন এক অন্যরকম পুনর্মিলণী। এলাকার শিশু থেকে কৈশোর মাটির ব্যাংকে অথবা বাঁশের ফোঁকরে পয়সা জমায় মেলায় কেনাকাটার জন্য। এখানে সার্কাস,যাত্রা,পুতুল নাচ,যাদু প্রদর্শণী,ট্রেন,নাগর দোলা,গোল বৃত্তে ঘোরার দৌঁড়,নৌকা খেলা ও রাফেল ড্র অন্যতম। এছাড়াও মেলায় থাকে কাঠ,বেঁত,বাঁশ,পারটেক্স ও স্টীলের তৈরি বিভিন্ন ঘরোয়া আসবাবপত্র, বাহারি খেলনা,রকমারী খাবার,কসমেটিক্স এবং তৈজজপত্র। মেলার আয়োজক কমিটির নিজস্ব নিরাপত্তাকর্মী এবং তাদের আলোক সজ্জা দেশের অন্যসব মেলার চেয়ে দর্শনার্থীদের বাড়তি আনন্দ ও পরিবারের সবাইকে নিয়ে অনায়াসে চলাফেরা করার উৎসাহ যোগায়।